ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে সাধন চন্দ্র মজুমদার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০১৩ ৪:৪১ অপরাহ্ণ
নওগাঁ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে সাধন চন্দ্র মজুমদার

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ  জাতীয় পার্টি দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন নওগাঁ -১ আসনের বর্তমান সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার।
দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্তু নওগাঁ-১(সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে নির্বাচনে জাকের পার্টি, সমাজতান্ত্রীক দল বাসদ সহ অন্য কোন দল থেকে মনোনয়নপত্র জমা না পড়লেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার ও জাতীয় পার্টি থেকে আকবর আলী কালু মনোনয়নপত্র জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হলে জোরালো প্রতিদ্বন্দিতা ছাড়ায় সাধন চন্দ্র মজুমদারকে ৫ই জানুয়ারী পর্যন্তু অপেক্ষা করতে হত। কিন্তু এখন জাতীয় পার্টি নির্বাচন থেকে দাঁড়ানোর ঘোষনা দেয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ের পথে রয়েছেন বর্তমান সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। জাতীয় পার্টির সিদ্ধন্ত অনুযায়ী আকবর আলী কালু ১৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে স্বাধীনতার ৪২বছরে এ আসনে ইতিহাস সৃষ্টি করে বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বাবু সাধন চন্দ্র মজুমদার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!