ads

সোমবার , ৩১ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এলপি গ্যাসের দাম কমে ৮৪২ টাকা

খবর টি পড়েছেন : ১৮৫
এলপি গ্যাসের দাম কমে ৮৪২ টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের বাজারে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। ৩১ মে সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে।
বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছে। ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এছাড়া রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪১ টাকা ৭৪ পয়সা হয়েছে। আগে যা ছিল ৪৪ টাকা ৭০ পয়সা।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, কেউ নির্ধারিত দামের কমে বিক্রি করতে পারে। কিন্তু বেশি দামে বিক্রি করা যাবে না। কমিশনঘোষিত মূল্যহার বাস্তবায়নে স্থানীয় প্রশাসন যাতে ভূমিকা রাখতে পারে সে জন্য বাণিজ্যসচিব ও জ্বালানিসচিবকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চেয়ারম্যান বলেন, মূল্য সমন্বয়ে তিনটি বিষয় যুক্ত, সৌদি সিপির দর, ডলারের বিনিময় দর আর সৌদি সিপির ভিত্তিতে ভ্যাটের কিছুটা পরিবর্তন হয়। এ কারণে তিনটি বিষয় সমন্বয় করা হয়।
অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, সচিব রুবিনা ফেরদৌস, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।
এরআগে গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের নয়া বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস পরবর্তী সংবাদ ১২ কেজি এলপিজির দাম কমে ৮৪২ টাকা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads