ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২ হাজার ৫৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

সিফাত শাহরিয়ার, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ১০, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ২ হাজার ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাইফুল ইসলাম বাপ্পি (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকা থেকে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। ওইসময় ভারতীয় দুই হাজার ৫৫ বোতল ফেনসিডিলের চালান জব্দ করা হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ভোররাত তিনটার দিকে ভারত সীমান্তঘেঁষা পানিহাতা এলাকার নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে পিকআপ ও ইজিবাইক ভর্তি ভারতীয় ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যায় চালক ও মাদক কারবারীরা।

এতে দুই মোটরসাইকেলে সঙ্গে থাকা অপর ২ মাদক কারবারীর একজন দৌড়ে পালাতে পারলেও সাইফুল ইসলামকে আটক করে বিজিবি সদস্যরা। মাদকের চালান ও পরিবহণসহ তাকে রামচন্দ্রকুড়া ক্যাম্পে আনা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানা পুলিশের কাছে এসব হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত ফেনসিডিলের বর্তমান মূল্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

Shamol Bangla Ads

রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, ভোররাতে পানিহাতা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিলের চালান আনা হয়। বিষয়টি আমাদের গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদকের ওই চালানটি জব্দ ও একজনকে আটক করা হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!