কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠিতে ভূমি দস্যূ শাহজাহান সিকদার ও তার সহযোগী মোঃ মাইনুল মেম্বারের অত্যাচারে অতিষ্ট গৃহ বধূ মোর্শেদার সংবাদ সম্মেলন।সোম বার সকাল ১০টায় কাঠালিয়া প্রেসক্লাব সভা কক্ষে মোর্শেদা বেগম উপস্তিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি মাইনুল মেম্বার ও ভূমি দস্যূ শাহজাহানের হাত থেকে রক্ষা পেতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। মোর্শেদা জীবন জীবিকার তাগিদে চট্ট্রগ্রাম বসবাস করেন। এ সুযোগে এলাকায় ভূমি দস্যূ হিসেবে পরিচিত চিংড়াখালী গ্রামের শাহজাহান সিকদার পার্শ্ববর্তী ৮ নং ওয়ার্ড আমরিবুনিয়া গ্রামের ইউপি সদস্য হাফেজ মাইনুল হোসেন মোর্শেদার চিংড়াখালী ও আমুরিবুনিয়াস্থ জমির ফসল,বাড়ির গাছ কেটে নিয়ে যায়। এ ব্যাপারে মামলা করলেও মাইনুল মেম্বারের দাপটে তেমন কোন ফল পাচ্ছেনা মোর্শেদার পরিবার। উপরন্ত তাদের প্রান নাশসহ বিভিন্ন রকমের ক্ষতির হুমকী দিচ্ছেন। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে কাঠালিয়া থানার একজন কর্মকর্তা জানান,মাইনুল মেম্বারই এর নাটের গুরু। একে আইনের আওতায় নিয়ে আসতে পারলে এ ক্ষয়ক্ষতি ও অত্যাচার রোধ করা সম্ভব।




