শাহআলম, টাঙ্গাইল : জাতীয় পার্টির চেয়ারম্যান,সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ একজন স্বৈরাচার এবং তার কোন রাজনৈতিক চরিত্র নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কালীন সরকারের বস্ত্র ও পাট এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন,পলি বন্ধু বলুন আর যাই বলুন সে তো মানুষের বন্ধু নয়।এরশাদ একজন ক্ষমতার ব্যাপারী তা প্রমানিত হয়েছে। শিয়াল খোয়ার থেকে মুরগী নিয়ে গেলেও শিয়াল তো চিনলাম। তৃতীয় শক্তির ভয় দেখাবেন না ,আওয়ামীলীগ তৃতীয় শক্তিকে চিরদিনের জন্য বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে। মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোলা সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মি।




