শ্যামলবাংলা ডেস্ক : গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩শ টাকা নির্ধারণ করে মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করা হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ওই গেজেট প্রকাশ করা হয়। ১ ডিসেম্বর থেকে ওই মজুরি কাঠামো বাস্তবায়ন করা হবে। শ্রমসচিব মিকাইল শিপার বলেন, এই মজুরি কাঠামো বাস্তবায়নে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে গার্মেন্টস মালিকপক্ষ এই মজুরি কাঠামো আগেই মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে।




