ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : তালায় জামায়াত নেতা মাহমুদুল হক ১৯ দলের একক প্রার্থী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৫:৩৬ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন : তালায় জামায়াত নেতা মাহমুদুল হক ১৯ দলের একক প্রার্থী

সাতক্ষীরা প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের প্রত্যাহারের শেষ দিনে ২ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। প্রত্যাহারকারী দ্বয় হলেন বিএনপি মনোনীত অধ্যাপক কামরুল ইসলাম এবং শেখ রফিকুল ইসলাম। আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

উপজেলা চেয়ারম্যান পদে ২জন প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে আজ প্রতীক বরাদ্দ্ দেওয়া হবে।
জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা সাবেক আমীর আলহজ্ব ডাঃ শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বরুজ্জামান । ভাইস চেয়ারম্যান পদে জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন,বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জিল্লুর রহমান, জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক গাজী সুজায়েত আলী ও বিশ্বাস ওয়াজেদ আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারী আফরোজা বুলবুল, মোস্তারী সুলতানা পুতুল, মহিলা আওয়ামীলীগের নেত্রী জেবুন্নেছা খানম, রেহানা বেগম ও মমতাজ খাতুন এবং জাতীয় পার্টির রেহানা আক্তার ’র মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জনান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ১৫ হাজার ৭১৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৭ ৯৬ জন এবং ৭৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!