ads

মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ৩১ মৃত্যু, রোগী শনাক্ত ১৮ লাখ ছাড়াল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২২ ১০:০০ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত এক দিনে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেখানে গতকালও ৩১ জনের মৃত্যু এবং ১৩ হাজার ৫০১ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন করোনা রোগী।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৬৭টি সক্রিয় ল্যাবে ৪৫ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।
আগের দিন ৮৬৫টি সক্রিয় ল্যাবে ৪৫ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ।

দেশে মোট ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৮৬ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৫৭ শতাংশ।

Need Ads
error: কপি হবে না!