ads

রবিবার , ১১ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রবাস আয়ে গতি বেড়েছে, গড়ে দিনে আসছে ৬৯৪ কোটি টাকা

খবর টি পড়েছেন : ৬১৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জুন মাসে প্রবাস আয়ে (রেমিট্যান্স) গতি বেড়েছে। চলতি জুন মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছয় হাজার ২৪৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে)। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, চলতি মাসের প্রথম ৯ দিনে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার বা ছয় হাজার ২৪৫ কোটি টাকার প্রবাস আয় এসেছে দেশে।

Shamol Bangla Ads

মাসটিতে প্রতিদিন আসছে প্রায় ছয় কোটি ৪০ লাখ ডলার বা ৬৯৪ কোটি টাকা। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রায় দুই বিলিয়নের কাছাকাছি (১৯০ কোটি ডলারের বেশি) চলে যাবে।
এর আগে সর্বশেষ মে মাসের পুরো সময়ে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার এসেছিল। সে হিসাবে এখন পর্যন্ত চলতি মাসে রেমিট্যান্সের প্রবাহ ভালো।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, সামনে যেহেতু কোরবানি ঈদ, তাই ঈদকে কেন্দ্র করে মাসের বাকি সময়ে আরো বেশি রেমিট্যান্স আসবে।

Shamol Bangla Ads

জুন মাসের প্রথম ৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে তিন কোটি ১৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১১ জুন শুধু শেখ হাসিনার কারামুক্তি নয়, গণতন্ত্রেরও… পরবর্তী সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সহায়তা বাড়ানোর আহ্বান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads