নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় বুধবার হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে চেক বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম এর অর্থায়নে পলীশ্রী রি-কল প্রকল্পটি হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে উপজেলার ৪টি ইউনিয়নে কাজ করছে। পলীশ্রী রি-কণ প্রকল্পের উদ্যোগে ডিমলা ইউনিট অফিসের সীমান্ত আলু উৎপাদক দলকে ৩৫ হাজার টাকা, সাথী আলু উৎপাদক দলকে ৩৮ হাজার ও প্রান্ত সাথী ফসল উৎপাদক দলকে ৩৭ হাজার ৩৮০ টাকার চেক বিনামুল্যে বিতরণ করা হয়। প্রতিটি দলকে ১টি করে স্প্রে মেশিন দেয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন এসব বিতরণ করেন।




