বিপিএলের সপ্তম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হচ্ছে মিনিস্টার ঢাকা। ইতিমধ্যে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ২৫ জানুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বিপিএলের শুরুতে ব্যাক পেইনের কারণে ঢাকার হয়ে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি মাশরাফী বিন মোর্ত্তজা। তবে নিজেদের চতুর্থ ম্যাচে বিপিএলের সফলতম এই অধিনায়ককে দলে পাচ্ছে ঢাকা। আজ সিলেটের বিপক্ষে মাঠে নামবেন তিনি।
মিনিস্টার ঢাকা : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আন্দ্রে রাসেল, ইসুরু উদানা, মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও হাসান মুরাদ।

সিলেট সানরাইজার্স :
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুক্তার আলী, তাসকিন আহমেদ, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম ও রবি বোপারা।




