ads

সোমবার , ১৭ জানুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ

দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তানীম আহমেদ ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, রোববার (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংসদ সূত্রে জানা যায়, মূলত অধিবেশনে যোগদানের জন্য নমুনা পরীক্ষা করান খ্যাতিমান এ অভিনেতা। এরপর তার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

এদিকে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানিয়েছেন, আসাদুজ্জামান নূরের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনো জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। ওইসময় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

Need Ads
error: কপি হবে না!