ads

বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাদেক হোসেন খোকা গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৫, ২০১৩ ১২:০৯ অপরাহ্ণ

khoka_0শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির শীর্ষ কয়েকজন নেতার পর এবার ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর বুধবার রাতে রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়ে যায় বলে তার সহকারী মনিরুল ইসলাম জানিয়েছেন।
মনিরুল ইসলাম জানান স্যার (খোকা) উত্তরার ৫ সেক্টরের একটি বাসায় ছিলেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে ওই বাসা ঘেরাও করে স্যারকে নিয়ে যায় তারা।
খোকাকে গ্রেফতারের বিষয়ে র‌্যাব বা পুলিশের স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি। ৩০ নভেম্বর রিজভীকে তুলে নেয়ার প্রায় ১০ ঘণ্টা পর তাকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছিল ডিবি পুলিশ।  খোকাকে গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান জানান, গ্রেফতার করা হয়েছে কি-না, তা কাল (বৃহস্পতিবার) কোর্টের সময় জানতে পারবেন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির ৪ সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও চেয়ারপারসনের সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এরপর অবরোধে গাড়ি পোড়ানোর মামলায় যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় আসামি করার পর আত্মগোপন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি খোকা।

Need Ads
error: কপি হবে না!