ads

রবিবার , ১৯ ডিসেম্বর ২০২১ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুতা সেলাই করছেন বন্ধু, পাশে বসে গল্প করছেন মাশরাফি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ

জুতা-স্যান্ডেল সেলাই করা রবি দাস, পরিচ্ছন্নতাকর্মী সুমন দাস নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বন্ধু। তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের ভুলে যাননি তিনি। জাতীয় দলের ক্রিকেটার হওয়ার পর থেকে নিজ এলাকায় পা রাখলে নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে বটগাছের নিচে বসে জুতা সেলাই করা রবি দাসের দোকানে নিত্য হাজিরা দিতেন মাশরাফি। চিত্রটা বদলায়নি সংসদ সদস্য হওয়ার পরও। এখনও রবি দাসের দোকানে এসে সময় কাটান নড়াইল এক্সপ্রেস।

Shamol Bangla Ads

শনিবার রাতে একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে- বটগাছের নিচে জুতা সেলাই করছেন রবি, চারপাশে ছড়ানো পুরনো, ছেঁড়া জুতা। তার পাশে হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি।

জানা যায়, মাশরাফির আরেক বন্ধু সুমন। পেশায় পরিচ্ছন্নতাকর্মী। মাশরাফির সঙ্গে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে আসলে বা ঢাকায় থাকলেও, সবার সঙ্গে যোগাযোগ রাখেন।

Shamol Bangla Ads

এ বিষয়ে সুমন সাংবাদিকদের বলেন, ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে চলাফেরা, খেলা-ধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও তো পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে।তিনি বলেন, ক্রিকেট দলের পর এখন নড়াইলের গণমানুষের নেতা, অধিনায়ক বনে গেছেন মাশরাফি। তার মতো করে জনগণের এতটা পাশে এসে দাঁড়ানো, নিজ দায়িত্বে সরজমিন এসে সুযোগ-সুবিধার খোঁজ-খবর নেয়ার মতো সাংসদ বাংলাদেশে কমই দেখা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads