ads

শনিবার , ৬ নভেম্বর ২০২১ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৬, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন), শেরপুর জেলা শাখার আয়োজনে ওই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

সুজন, শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মেরাজ উদ্দিন।

রক্তসৈনিক বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা আইরিন পারভীন, প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, সাংবাদিক রেজাউল করিম বকুল, রেদওয়ানুল হক আবীর, এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের শেরপুর প্রতিনিধি খাইরুল বাসার।

এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সুজন’র শেরপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, সুজন’র জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!