ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষীপুর-১(রামগঞ্জ) আসনে ৪ জনের মনোনয়নপত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২, ২০১৩ ৮:৪৭ অপরাহ্ণ
লক্ষীপুর-১(রামগঞ্জ) আসনে ৪ জনের মনোনয়নপত্র দাখিল

রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধি : লক্ষীপুর -১ (রামগঞ্জ)আসনে আওয়ামীলীগ প্রার্থীসহ ৪জনের মনোনয়পত্র দাখিল করেছেন। ২ ডিসেম্বর সোমবার দুপুর ২টার দিকে রামগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মোঃ শাহজাহান দলীয় নেতা কর্মী ও সমর্থকদের একটি মিছিল নিয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলমের কাছে দাখিল করেছেন।এ সময় তার সাথে ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর আ.লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারন সম্পাদক বেলাল আহম্মদ সহ দলীয় নেতৃবৃন্দ। এ ছাড়াও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহা সচিব এম এ আউয়ালের পক্ষে মনোনয়ন পত্র  দাখিল করেন তার ছোট ভাই আবদুল ছালাম,জাতীয় পাটি থেকে মনোনয়ন পত্র দাখিল করেন রামগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ,স্বতন্ত্র প্রার্থী  ল²ীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি সফিকুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলার ৩নং ভাদুর ইউপির আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!