কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্র লীগের এবং দুপুরে পৌর ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ, এবিএম তারিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খন্দকার, পৌর যুব লীগের সভাপতি মো. বাদল হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি আমির হামজা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সাহিকুল ইসলাম মাসুদ, পৌর সভাপতি বাবু বাগমার, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমূখ।




