ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার ৫ টি আসনে ২০ জনের মনোনয়নপত্র দাখিল : টুকুর বিরুদ্ধে লড়বেন সাইয়িদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৩ ৮:৪৩ অপরাহ্ণ

MP NIRBACHONপাবনা প্রতিনিধি : পাবনা জেলার ৫টি সংসদীয় আসন থেকে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২ ডিসেম্বর সোমবার তারা মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাবনা- ১ (বেড়া-সাঁিথয়া) আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন সংবিধান প্রণনয়ণ কমিটির সদস্য, আওয়ামীলীগ নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ। পাবনা-১ (বেড়া-সাঁিথয়া) আসনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু (আওয়ামীলীগ), সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ (স্বতন্ত্র), সরদার শাজাহান (জাতীয় পার্টি), ইয়াসিন আরাফাত (তরিকত ফেডারেশন) ও কমরেড নজরুল ইসলাম (ওয়াকার্স পার্টি)।
পাবনা- ২ (বেড়া-সুজানগর) আসনে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন, এরা হলেন বেড়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুল হক আরজু (আওয়ামীলীগ), মকবুল হোসেন সন্টু (জাতীয় পার্টি), সুজানগর উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির (স্বতন্ত্র), ফিরোজ কবিরের মা সাবেক এমপি মরহুম আহমেদ তফিজ উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (স্বতন্ত্র), আব্দুল মতিন (স্বতন্ত্র) ও আব্দুল কুদ্দুস মোল্লা (তরিকত ফেডারেশন)।
পাবনা- ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন, এরা হলেন মকবুল হোসেন (আওয়ামীলীগ), অ্যাডভোকেট আব্দুস সাত্তার (জাতীয় পার্টি) ও আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)।
পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন, এরা হলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু (আওয়ামীলীগ) ও হায়দার আলী (জাতীয় পার্টি)।
পাবনা- ৫ (সদর) আসনে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন, এরা হলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স (আওয়ামীলীগ), আলহাজ মমতাজ আলী (জাতীয় পার্টি) হাবিবুল হক মিন্টু (জাসদ) ও মিজানুর রহমান (তরিকত ফেডারেশন)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!