ads

শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চতুর্থ দফার অবরোধেও বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

খবর টি পড়েছেন : ৪৫০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামীকাল রোববার থেকে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধেও ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। ১১ নভেম্বর শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

Shamol Bangla Ads

এনায়েত উল্যাহ বলেন, রোববার (১২ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ করছে।

তিনি বলেন, জনবিরোধী এ হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, বরং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন।

Shamol Bangla Ads

অবরোধে গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয় সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে… পরবর্তী সংবাদ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads