ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৩ ৭:৫২ অপরাহ্ণ

BABUGONJ A LIG PHOTOসাইফুল ইসলাম বাবুগঞ্জ (বরিশাল) : বরিশাল-৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসনে দশম জতীয় সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়াকার্স পার্টির পক্ষ থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২ ডিসেম্বর সোমবার বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক সচিব, ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর সিরাজ উদ্দিন আহম্মেদ সহকারী রিটানিং অফিসারের কাছে পৃথক পৃথকভাবে দুটি মনোনয়ন পত্র দাখিল করেন। দুপুর ২টার দিকে সহকারী রিটানিং অফিসার মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসরাইল হোসেন এর কাছ থেকে ও বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি অফিসার বাকাহীদ হোসেন এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন । এসময় তার সাথে উপস্থিত ছিলেন মূলাদী পৌর মেয়র মো. শফিউজ্জামান রুবেল,বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, আ’লীগ নেতা শাহিনুর রহমান সিকদার, সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, আ’লীগ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিলন, যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতী, সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু, সহ-সভাপতি মজিবুর রহমান বাচ্চু, জাহিদুর রহমান সিকদার, ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়াসহ বাবুগঞ্জ উপজেলা আ’লীগ ও অংগসংগঠনের নেতা কর্মীরা। এ ছাড়াও জাতীয় পার্টি থেকে মনোনায়ন পত্র দাখিল করেন বর্তমান মহাজোটের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গেলাম কিবরিয়া টিপু দুপুর ২টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি অফিসার বাকাহীদ BABUGONJ TIPU PHOTOহোসেন ও ৪ টায় সহকারী রিটানিং অফিসার (মুলাদী) মো. ইসরাইল হোসেন এর কাছে মনেনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খালেদা ওহাব, জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বেপারী,অধ্যক্ষ নুরুল ইসলাম,আঃ মতিন হাওলাদার সহ বিপুল সংখ্যাক নেতাকর্মী। এছাড়াও বাংলাদেশ ওয়াকার্স পার্টির মনোনিত প্রার্থী হিসেবে বরিশাল জেলা যুব মৈত্রীর সভাপতি এডভোকেট শেখ মো. টিপু সুলতান বাবুগঞ্জ সহকারী রিটার্নি অফিসার বাকাহীদ হোসেন এর কাছে বিকাল সোয় ৪টায় মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় ওয়াকার্স পার্টির নেতা অধ্যাপক নজরুল হক নিলু, এনায়েত করিম ফারুক মাস্টারসহ বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!