ads

রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে আরও ২৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৫ জন মার যান।১৫ আগস্ট রবিবার সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন ওই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে আট জনই ময়মনসিংহের বাসিন্দা।

Shamol Bangla Ads

এ ছাড়া, একজন নেত্রকোণা ও একজন শেরপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জনের বাড়িই ময়মনসিংহে। বাকিদের মধ্যে দুই জন নেত্রকোণা, একজন কিশোরগঞ্জ, একজন টাঙ্গাইল ও একজন জামালপুরের বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৩৫৯ জন। এর মধ্যে ২১ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

Need Ads