ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিলাইছড়িতে শান্তিচুক্তির বর্ষপূর্তি উদযাপনে র‌্যালি ও সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৩ ৬:৫৪ অপরাহ্ণ

Belaichari speech picবিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা জনসংহতি সমিতি (জেএসএস) ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে পার্বত্য শান্তিচুক্তির ১৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২ ডিসেম্বর সোমবার বিলাইছড়ি বাজারে জেএসএস আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেএসএস সভাপতি শুভমঙ্গল চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসএস কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। অমৃত সেন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, জেএসএস নেতা কানন কুসুম তঞ্চঙ্গ্যা, সিপু চাকমা,অরুনাদেবী চাকমা, যুব সমিতি নেতা সুনির্মল দেওয়ান, মানিক কুমার চাকমা ও পিসিপি’র সাধারণ সম্পাদক আলোময় তঞ্চঙ্গ্যা প্রমুখ। সমাবেশে বক্তারা শান্তিচুক্তি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন এবং চুক্তি বাস্তবায়ন না হলে জুম্ম জাতির অস্তিত্ব বিপন্ন হবে বলে উল্লেখ করেন। সমাবেশে ইউপিডিএফ ও সংস্কারপন্থীদের নিষিদ্ধ করে আদিবাসী হিসেবে জুম্ম জাতিকে স্বীকৃতি প্রদানসহ অবিলম্বে ভূমিবিরোধ নিষ্পত্তি করে চুক্তি বাস্তবায়ন করার জন্য বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান। এর আগে জেএসএস ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা র‌্যালী লঞ্চঘাট থেকে শুরু করে বিলাইছড়ি বাজার প্রদক্ষিণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!