ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামিন পেলেন আরটিভির ২ সাংবাদিক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৩ ২:৫৪ অপরাহ্ণ

rtv_bdশ্যামলবাংলা ডেস্ক : বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ২ সাংবাদিককে জামিন দিয়েছে আদালত। তারা হলেন আরটিভির সিটি রিপোর্টার তানভিদ রনি ও ক্যামেরাপারসন প্রশান্ত মোদক। ২ ডিসেম্বর সোমবার দুপুরে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় তারা জামিন আবেদন করলে মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া তা মঞ্জুর করেন। হাতবোমা বিস্ফোরণে প্ররোচিত করার অভিযোগে গ্রেফতার দেখিয়ে রবিবার সন্ধ্যায় তাদের ৪ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, রবিবার সকালে কামরাঙ্গীরচরে হাতবোমা বিস্ফোরণের দৃশ্য ধারণ করার সময় স্থানীয় যুবলীগকর্মীরা আরটিভির ওই ২ সাংবাদিককে আটক করলে পুলিশ তাদের উদ্ধার করে কামরাঙ্গীরচর থানায় নিয়ে যায়। পরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শাহ আলম নামে কামরাঙ্গীরচরের স্থানীয় এক দোকানমালিক বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!