ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ গাড়ী ভাংচুর : সংবাদ সম্মেলন মানববন্ধণ কর্মসূচী ঘোষনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৩ ২:১৫ অপরাহ্ণ

Rally Durgapurদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭ নেত্রকোনা-১ দুর্গাপুর-কলমাকান্দা আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে ছবি বিশ্বাসের অনুসারী একটি গ্র“প উল্লাস মিছিল বেড় করলে অনুমান ৪০ মিনিট পর বর্তমান সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর অনুসারী নেতা কর্মীরা ছবি বিশ্বাসের মনোনয়ন বাতিল এবং মোশতাক আহমেদ রুহীকে মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল সহ দুর্গাপুর বাজার এলাকায় স্বপন হাজং এর বাড়ী এবং দোকানে,ডিএসকে হাসপাতালের কাচ, ধান সিরাজের দোকানের সাটার, একটি বিআরটিসি সহ তিনটি গাড়ী ভাংচুর করে।
শনিবার আওয়ামীলীগ কার্যালয়ে মোশতাক আহমেদ রুহীর প্রতিনিধি হিসাবে উপজেলা যুবলীগ আহবায়ক বিপ্লব মজুমদার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন ছবি বিশ্বাসের মনোনয়ন বাতিল এবং মোশতাক আহমেদ রুহীকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে, শনিবার অর্ধদিবস হরতাল পালনের ডাকদেয় তারা,রোববার এ বিষয়ে শান্তিপূর্ন মানববন্ধন করার কথা থাকলেও পুলিশ প্রশাসনের বাধার কারণে তা হয়নি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিপ্লব মজুমদার বলেন আমাদের দ্বারা ভাংচুরের কোন ঘটনা ঘটেনি, আমাদের প্রতিপক্ষের দ্বারা হয়তোবা অনাকাংখিত কোন ঘটনা ঘটতে পারে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন মোশতাক আহমেদ রুহী মনোনয়ন না পেলে আমরা দলগত ভাবে গন পদত্যাগ করবো। সংবাদ সম্মেলনে ছবি বিশ্বাসের মনোনয়ন ঘৃনাভরে প্রত্যাক্ষান এবং ছবি বিশ্বাসকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এ সময় মোশতাক আহমেদ রুহীর বড় ভাই শাহী, যুবলীগ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বেগ,হালিম তালুকদার, শামীম আজাদ, সফিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান, আ. মতিন খান, এরশাদ আলী আসাদসহ শতাদিক কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ আসনে আরও ১১ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এদিকে ১৮দলের কর্মসূচির কারণে উপজেলা নির্বাচন অফিস পাহারায় রেখেছে পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!