ads

বুধবার , ১০ ফেব্রুয়ারি ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘের থাবায় শ্রীবরদী পৌর মেয়রসহ আহত ৩

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০১৬ ২:৩৫ অপরাহ্ণ

Sherpur Tiger-10-02-2016শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে চিতা বাঘের থাবায় পৌর মেয়র আবু সাঈদ (৩০)সহ ৩ জন আহত হয়েছেন। ১০ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার উপজেলার জালকাটা এলাকায় ওই ঘটনা ঘটে। পৌর মেয়র আবু সাঈদকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অপর ২ জন আজিজুল হক (৪৫) ও নাদের মিয়া (৫০) শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে জঙ্গল থেকে বাঘটি গারো পাহাড় থেকে নেমে এসে জালকাটা মহল্লার ফকির আলীর গভীর নলকুপের ঘরে আশ্রয় নেয়। বুধবার সকালে লোকজন বাঘটি দেখতে পায়। খবর পেয়ে সহস্রাধিক লোক ঘটনাস্থলে বাঘ দেখতে যায়। ওইসময় পৌর মেয়র লোকজনের সাথে বাঘ দেখতে গেলে হঠাৎ করেই পৌর মেয়র সাঈদকে আক্রমণ করে এবং মুখের ডান পাশে কামড় দিয়ে গাল ও কানের মাংস উপড়ে ফেলে। ওইসময় তাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় ২ কৃষকও আহত হয়। পরে আরও লোকজন গিয়ে বাঘের কবল থেকে মেয়রকে উদ্ধার করে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আবু সাঈদের অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। এদিকে মেয়রের উপর আক্রমণে ুব্ধ জনতা চিতা বাঘটি পিটিয়ে মেরে পৌরসভার সামনে বাঁশ দিয়ে ঝুলিয়ে রাখে। পরে পুলিশ মৃত বাঘটিকে উদ্ধার করে পৌর সভায় নিয়ে যায়। বাঘটি সাড়ে তিন ফিট লম্বা। ওইসময় হাজার হাজার উৎসুক জনতা বাঘটি দেখার জন্য ভিড় জমায়। এ নিয়ে প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফের সাথে কথা হলে তিনি জানান, এটি মেছো প্রজাতির পুরুষ বাঘ। বাঘটি সম্ভবত পাহাড় থেকে লোকালয়ে এসে জালকাটা মহলার ফকির আলীর গভীর নলকুপের ঘরে আশ্রয় নেয়।
সহকারী বন সংরক রেজাউল করিম বলেন, এ অঞ্চলে বাঘ নেই। তবে সীমান্ত এলাকা হওয়ায় ভারত থেকে আসতে পারে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোবারক হোসেন জানান, মেয়র আবু সাঈদের অবস্থা আশংকাজনক নয়। তবে উন্নত চিকিৎসার জন্যই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!