মেহের আমজাদ,মেহেরপুর : বিচ্ছিন্ন ককটেল বিষ্ফোরণ, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে মেহেরপুরে ১৮ দলের ডাকা ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন ১ ডিসেম্বর রবিবার ভোর থেকেই মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বামন্দি, ছাতিয়ান, বাওট, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সদর উপজেলার রাজনগর, মেহেরপুর-মুজিবনগর সড়কে সদর উপজেলার বন্দর ও মেহেরপুর-কাথুলী সড়কে সদর উপজেলার কায়েম কাটার মোড়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। রাজনগরে জামায়াতের নারী সমর্থকরা ঝাড়– মিছিল করে সড়ক অবরোধ করে। গাংনীর বামন্দি এলাকায় অবরোধকালে ৮টি ট্রাকে ভাংচুর করে বিক্ষুব্ধ অবরোধকারী। এছাড়া সদর উপজেলার কায়েম কাটার মোড় ও গাংনী উপজেলার বামন্দি বাজার এলাকায় ১০/১২ টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। অবরোধকারীরা সড়কের উপরে অবস্থান নিয়ে টায়ারে আগুন দিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
অপরদিকে একতরফা নির্বাচনী তফসীল ও শীর্ষনেতাদের গ্রেফতারের প্রতিবাদে ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচীর ২য় দিনে মেহেরপুর পিটিআই মোড়ে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। কর্মসুচীতে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসাইন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রুহুল আমিন, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক খালেকুজ্জামান মজনু, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মোল¬া প্রমুখ। এদিকে অবরোধের কারনে আন্তঃজেলা ও দুরপাল¬ার সকাল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে।




