ads

বুধবার , ৬ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ॥ ময়মনসিংহে দু’দিনের কর্মসূচি

খবর টি পড়েছেন : ১৪৩
মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ॥ ময়মনসিংহে দু’দিনের কর্মসূচি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত বিশেষ সহকারী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকার পূত্র কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (৬ ডিসেম্বর)। প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে তার নিজ জেলা ময়মনসিংহে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৬ ডিসেম্বর বুধবার বিকেলে তার পরিবারের উদ্যোগে নগরীর বাঘমারা রোডের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল এবং পরদিন বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর টাউল হল মাঠে স্মরণসভা। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।
বিশেষ অতিথি থাকবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিজবাহ উদ্দিন সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, এহতেশামূল আলম, মোহিত উর রহমান শান্ত, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাকিল স্মরণসভা কমিটির আহবায়ক অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূইয়া। স্মরণসভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন- প্রয়াত শাকিলের বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এ স্মরণসভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাকিল স্মরণসভা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল (৪৭) ২০১৬ সালের ৬ ডিসেম্বর রাজধানীর গুলশান ২-এর ৩৫ নম্বর সড়কের ২৭ নম্বরের বাড়ি জাপানি রেস্তোরাঁ সামদাদো হোটেলে ইন্তেকাল করেন।
২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে মাহবুবুল হক শাকিলকে নিয়োগ প্রদান করেন। শাকিল এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা।
মাহবুবুল হক শাকিল ১৯৬৮ সালে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। তার বাবা জহিরুল হক খোকা বরেণ্য আইনজীবী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বর্তমানে সভাপতি এবং জেলা পরিষদের সাবেক প্রশাসক। মা শিক্ষকতা করতেন। শাকিল এক কন্যা সন্তানের জনক। মাহবুবুল হক শাকিলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী সংবাদ বেসিক ব্যাংক কেলেঙ্কারি: বাচ্চুকে ফের জিজ্ঞাসাবাদ দুদকের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads