চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের ভালাইপুর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় নিশারণ বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিশারণ দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের মৃত আব্দুল মন্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়ক পার হচ্ছিলেন নিশারণ বিবি। এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করার পর আত্মীয়-স্বজনদের অনুরোধে আবার নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




