ads

রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪২৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ আদায়সহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ১৫ জানুয়ারি রবিবার কক্সবাজারে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

Shamol Bangla Ads

গেল চার মাসে শুধু উখিয়া থেকে ৩৭ জনকে অপহরণ করা হয়। এর মধ্যে ১১ জনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকিরা মুক্তিপণ দিয়ে ফেরত আসেন। অপহরণের শিকার হওয়াদের মধ্যে ১৭ জন রোহিঙ্গা ও ২০ জন স্থানীয়।

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপহরণের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খুন, ডাকাতি ও অপহরণের সুযোগ কাউকে দেওয়া হবে না। এসব অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘ইয়াবা কারবারিদের তালিকার কাজ চলছে। তবে তালিকা হলেই যে কেউ অপরাধী হবে, তা কিন্তু সঠিক নয়। যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

Shamol Bangla Ads

কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, বেগম রুমানা আলী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধ, সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি ও কোস্ট গার্ডের কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার তালিকায় যুক্ত হচ্ছে ৩০ লাখ নতুন ভোটার পরবর্তী সংবাদ হতদরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads