ads

রবিবার , ১৬ মে ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

জুবাইদুল ইসলাম
মে ১৬, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ১৬ মে রবিবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরবয়ড়া কমিউনিটি ক্লিনিকে ওই সপ্তাহের উদ্বোধন করেন শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ।

Shamol Bangla Ads

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. ফারুক হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুল হক, জহিরুল আলম, পরিবার পরিকল্পনা পরিদর্শক সায়েদুল ইসলাম শাওনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন জানান, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে শেরপুর সদর উপজেলায় ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ৫ থেকে ১৬ বছর বয়সী ১ লাখ ২২ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

Need Ads
error: কপি হবে না!