ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে রাজনৈতিক অস্থিরতায় গণ ধাওয়া

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৫:৫৬ অপরাহ্ণ

bbbনীলফামারী  প্রতিনিধি :  অবরোধকারীদের হাতে যানবাহন ভাঙ্গচুর ও অগ্নিসংযোগে অতিষ্ট হয়ে তাদের প্রতিহত করতে এবার মাঠে নেমেছে সাধারন জনতা। মঙ্গলবার রাতে জেলা সদরের লীচাপ ইউনিয়নের কচুয়া চৌরঙ্গী বাজার সংলগ্ন পাড়ের ঘাট ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে অবরোধ সমর্থনকারী দলের ১০/১২ জনের একটি মুখোশধারী দল ঐ ব্রীজের কাছে মোরসাইকেল, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে ভাঙ্গচুর করে। এসময় অনেকের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অবরোধকারীরা। পরে ভুক্তভোগীরা পাশ্ববর্তী নীলাহাটি ও চৌরঙ্গী বাজারে গিয়ে লোকজনকে খবর দেয়। এসময় কচুয়া, চৌরঙ্গী ও তরণীবাড়ি এলাকার লোকজন সংগঠিত হয়ে অবরোধকারীদের ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Need Ads
error: কপি হবে না!