ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীর কিশোরীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর চতুর্থ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৫:৪৬ অপরাহ্ণ
নীলফামারীর কিশোরীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর চতুর্থ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : নিখোঁজের চার দিন পর মাটি চাপা অবস্থায় উদ্ধার হলো চতুর্থ শ্রেণীর ছাত্রী চুমকী রাণীর (১২) লাশ।  বুধবার দুপুরে কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাবুপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। চুমকী ঐ এলাকার বীরেন চন্দ্র রায়ে মেয়ে এবং শখের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান বিপ্লব কুমার সরকার জানান, বুধবার সকালে বাড়ির পাশ্ববর্তি পশ্চিমপাড়ার একটি বাঁশঝাড় সংলগ্ন একটি মরিচ ক্ষেতে মাটি হাত-পা বের হওয়া অবস্থায় মাটি চাপা দেয়া লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাজেদুর রহমানের উপস্থিতিতে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর মাটি চাপা দিয়ে রাখা বলে ধারণা করা হচ্ছে। উলে­খ্য, ২৪ নভেম্বর রবিবার  নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় চুমকী। এ ঘটনায় মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করে চুমকির মা গীতা রানী।

Need Ads
error: কপি হবে না!