মেহেরপুর প্রতিনিধি : অবরোধ সফল করতে আজ বুধবার মেহেরপুরে ভোর থেকে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত শিবিরের নেতা কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে রাজনগর, বাড়াদী, দরবেশপুর, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর, কেদারগঞ্জ, গৌরিনগর মোড়, দায়িরাপুর, মেহেরপুর-কাথুলি সড়কের কায়েমকাটা মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। দুই একটি স্থানে জামায়াত শিবিরের সাথে বিএনপির কর্মীরা যোগ দেয়।
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানিয়েছেন, পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কুষ্টিয়া ৩২ বিজিবি অধিনায়ক মেজর তারিক মাহমুদ সরকারের নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি সদস্য বিভিন্ন সড়কে টহল দিচ্ছে। গুরুত্বপুর্ণ স্থান সমুহে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে অবরোধের কারণে জেলার দূর পাল্লা ও আন্তঃজেলার সব ধরণের পরিবহণ চলাচল বন্ধ রয়েছে।




