পোরশা (নওগাঁ) প্রতিনিধি : তত্বাবধায়ক সরকার অধিনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সারাদেশে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের শেষদিন পোরশায় স্বতস্ফূর্তভাবে বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। ২৭ নভেম্বর বুধবার অবরোধ চলাকালে ১৮দলের ৫ শতাধিক নেতাকর্মী বেলা ১২টায় উপজেলার সরাইগাছি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব চৌধুরী এতে নেতৃত্ব দেন। পরে স্মৃতি স্তম্ভের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়রম্যান মমতাজ বেগম, জামায়াতের আমির আব্দুছ ছালাম, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান চৌধুরী ও মঞ্জুরুল হক, যুবদল সা. সম্পাদক আবুল কালাম আজাদ সহ নেতৃবৃন্দ।




