ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে গণমাধ্যমের সাথে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৬, ২০১৩ ৮:২১ অপরাহ্ণ

photo,sapahar,26-11-13সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে দূর্গম ও পিছিয়ে পড়া এলাকার হতদরিদ্র জনগোষ্ঠির ওয়াটসান সেবা নিশ্চিত করনের লক্ষে গণ মাধ্যমের সাথে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে বে-সরকারী উন্নয়ন সংস্থা হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিসেস (এইচআরডিএস) এর আয়োজনে ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ বগুড়া অঞ্চলের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এইচআরডিএস এর কো-অর্ডিনেটর মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এইচআরডিএসের পিওয়াস প্রকল্পের ফিল্ড প্রোগ্রাম ফ্যাসিলেটেটর আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার প্রেসক্লাব সভাপতি তছলিম উদ্দীন, সাপ্তাহিক সাপাহার বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক বাবুল আকতার, নওগাঁর পপুলার হেল্থ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম, সুলতানা পারভীন, আব্দুল ওয়াহেদ মৃধা, ইউনিয়ন এক্সটেনশান ওয়ার্কার সাদিকুল ইসলাম, দিনোমনি কুজুর প্রমুখ। মুক্ত আলোচনা সভা শেষে সংস্থা কর্তৃক বাস্তবায়িত উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রতিষ্ঠানে  ওয়াটসান প্রকল্প সমূহ পরিদর্শন করা হয়। উপজেলার বাউলডাঙ্গা গ্রামের সুফলভোগী গৃহিনী নুরেসা বেগম জানান, তাঁর গ্রামে সংস্থা কর্তৃক টিউবওয়েল স্থাপন করায় গ্রামের মানুষ নিরাপদ বিশুদ্ধ খাবার পানি সরবরাহ পাচ্ছে। উমইল গ্রামের নাছিমা বেগম জানান, ইকোসান টয়লেট স্থাপন করায় তাঁরা স্বাস্থ্যসম্মত ভাবে স্যানিটেশন সুবিধা ভোগ করছে। অপরদিকে উপজেলার ধর্মপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হাকিম জানান, মাদ্রাসা চত্ত্বরে উন্নত স্কুল ল্যাট্রিন স্থাপন করায় শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রীসহ সকলেই এ থেকে উপকৃত হচ্ছে। এদিকে প্রয়োজনের তুলনায় বরাদ্ধকম থাকায় উপজেলার হাজার হাজার মানুষ ওয়াটসান সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সাপাহার উপজেলা বাসীর ওয়াটসান সেবা নিশ্চিত করতে প্রকল্পে বরাদ্ধ বাড়ানো প্রয়োজন বলে এলাকাবাসী মনে করছেন।

Need Ads
error: কপি হবে না!