সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল¬াপাড়া উপজেলায় পুলিশ-অবরোধকারী, বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ এবং বিএনপির দুই গ্র“পের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত: ১০ জন। এ সময় ভাংচুর করা হয়েছে প্রায় ৮ টি গাড়ি। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলীয় জোটের টানা ৪৮ ঘন্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিন মঙ্গলবার হাটিকুমরুল-পাবনা মহাসড়কের বোয়ালিয়া, কুমারগাতি ও বাকুয়াতে সকাল সাড়ে আটটা ও বেলা এগারটা, পৌনে বারটা ও সাড়ে বারটার দিকে এ ঘটনাগুলো ঘটে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, অবরোধের সমর্থনে পিকেটিংয়ের সময় বিএনপি কর্মীরা জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের ছবি সম্মলিত ব্যানার, ফেস্টুন ভাংচুর করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল¬াপাড়া উপজেলার কুমারগাতিতে বিএনপি ও জামায়াত কর্মিদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। এ ঘটনায় কুমারগাতি বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মিরা বাজারে অবস্থান নেয়ার চেষ্টা করলে তাদের সাথে বিএনপি কর্মিদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ও প্রায় ৫ জন আহত হয়। এদিকে বেলা এগারটার দিকে একই মহাসড়কের বোয়ালিয়া বাজারে অবস্থান নিয়ে প্রায় আটটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে বিএনপি কর্মিরা। এই স্থানেই বেলা পৌনে ১২টার দিকে অবরোধর শ্লোগান দেয়াকে কেন্দ্র করে বিএনপি দুই গ্র“পের (সাবেক এমপি এম আকবর আলী গ্র“প-কাজি কামাল গ্র“প) নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া বেলা সাড়ে ১২টার দিকে একই মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বাকুয়া নামক স্থানে পুলিশ ও অবরোধকারিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রায় ৩০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্তিতি নিয়ন্ত্রনে নেয় পুলিশ। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা এ সকল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।




