মৌলভীবাজার প্রতিনিধি : নির্বাচনের তফসিল ঘোষণার পর মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে আশা এন্টারপ্রাইজ মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৫ নভেম্বর সোমবার রাতে স্থানীয় কুদালীছড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গাড়ীটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




