ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে ৫০ গ্রাম গাজা ও ৬ পিস ইয়াবা সহ এলজিইডির দুই উপ সহকারী প্রকৌশলী ও তাদের ১ জন নারী সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টায় শহরের কৃষ্ণকাঠির সড়ক ও জনপথ অফিসের পিছনের একটি বাড়ীতে ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোঃ শাহীন ও আজাদকে গ্রেফতার করে। এ সময় সেখান থেকে গাজা বিক্রেতা বিলকিস বেগমকে ও গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের ওসি মনির উল গিয়াস বর্তমানকে জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে দুইজন সরকারী কর্মকর্তা মাদক সহ গ্রেফতার হওয়ার ঘটনা শহরের টক অব দ্যা টাউনে পরিনত হয়। অপর দিকে ঝালকাঠির কাঠালিয়ায় দুই গাঁজা সেবনকারিকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমুয়া বন্দর থেকে মোঃ আনামত সরদার (২২) ও কাঠালিয়া বাজার থেকে মোঃ শাহারুম হাওলাদার (৪২)কে গাজাসহ আটক গ্রেফতার করেছে। সন্ধ্যায় পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট আবুল বাশার মুহাম্মদ আমির উদ্দীন ভ্রাম্যমান আদালত বসিয়ে আনামত সরদারকে ২ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের কারাদন্ড এবং মোঃ শাহারুম হাওলাদারকে ২মাস ১৫দিন জেল ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন জেল আদেশ দেন।




