ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে ৪০ বিএনপি নেতাকর্মী আ’লীগে যোগদান করেছে। ২২ নভেম্বর ধামইরহাট উপজেলার সুন্দরা গ্রামের বিএনপি নেতা ছেফাদুল ইসলাম, আঃ জলিল ও আতিকুল ইসলামের নেতৃত্বে ৪০ জন নেতাকর্মী ও সমর্থক আ’লীগে যোগদান করেন। যোগদানকারী ছেফাদুল ইসলাম তার বক্তৃতায় বলেন, ‘বিএনপির শোষন নির্যাতনের বৈষম্য আর জ্বালাও পোড়াও এর রাজনীতিতে মানুষ অতিষ্ট, আর আ’লীগের দেশ গড়ার উন্নয়নের রাজনীতির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা আ’লীগে যোগদান করলাম।’ নেতাকর্মীগণ ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি শহীদুজ্জামান সরকারকে মাল্যদানের মাধ্যমে আ’লীগে যোগদান এবং এমপি শহীদুজ্জামান সরকার নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন উমার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী। অনুষ্টানে সভাপতিত্ব করেন নূরুল ইসলাম। প্রধান অতিথির বক্তভ্যে এমপি শহীদুজ্জামান সরকার বলেন, ’আগামীতে আ’লীগ সরকার ক্ষমতায় এলে আগামী ২০১৪ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, আ’লীগ নেতা কামরুজ্জামান, মাসুদুর রহমান, থানা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক সোহেল রানা, মুক্তিযোদ্ধা মোকলেছার আলম প্রমুখ।




