ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠি পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রনালয়

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৫, ২০১৩ ৪:৫৫ অপরাহ্ণ
ঝালকাঠি পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রনালয়

ঝালকাঠি ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র  আফজাল হোসেন রানার বিরুদ্ধে দশ কাউন্সিলরের দায়ের করা দুর্ণীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয় । ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেনকে এই তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পৌর শাখা-১ এর উপসচিব মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌছায় বলে একটি সূত্র নিশ্চিত করে । তবে জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন বলেন এখন পর্যর্ন্ত আমি কোন আদেশ হাতে পাইনি । আদেশ পাওয়া গেলে তদন্ত করে সত্যাতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । এদিকে উপ-সচিব মোঃ খলিলুর রহমান ল্যান্ডফোনে সাংবাদিকদের জানান, ঝালকাঠি পৌরমেয়র আফজাল হোসেনের বিরুদ্ধে আনীত দুর্ণীতির অভিযোগ সরজমিন তদন্ত করে মতামত সহ প্রতিবেদন প্রেরণের জন্য ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে । রোববার আমি এ আদেশে স্বাক্ষর করেছি । প্রসঙ্গত গত আড়াই বছরের উন্নয়ন কাজের ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন মেয়র ও কাউন্সিলাদের মতবিরোধ চলছিল । গত ৩ নভেম্বর  মেয়রের অপসারনের চেয়ে পৌরসভার ১২ কাউন্সিলরের মধ্যে ১০জন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব ও ঝালকাঠি জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!