নীলফামারী প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। ২৪ নভেম্বর রবিবার বেলা ১টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে পৌর বাজারে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মীর সেলিম ফারুক, পৌর বিএনপি নেতা সাইফুল্লাহ রুবেল, যুবদল নেতা মোস্তফা সরওয়ার পল্লব, ছাত্রদল নেতা আব্দুস সালাম বাবলা, জাসাস নেতা মোস্তফা হক প্রধান বাচ্চু প্রমুখ।




