ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : মাঠের পর মাঠ হলুদ রং ছড়াচ্ছে নকলা উপজেলার সরিষার আবাদ। এ উপজেলায় অন্যান্য মৌসুমের চেয়ে এবার তুলনামূলক বেশি আবাদ হয়েছে সরিষার। আবহাওয়া অনুকুলে থাকায় আবাদের লক্ষণও ভালো দেখা যাচ্ছে।
জানা যায়, উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে এবার বারি-১৪ ও বারি-৭ জাতের ১ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আর গত বছরের চেয়ে এবার ২শ ৫০ হেক্টর জমিতে আবাদ বেশী হয়েছে। কৃষকরা আমণ ধান কাটার পর এ আবাদ করে লাভবান হচ্ছে।




