ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা : ফলাফল বিপর্যয়ের আশংকা!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৪, ২০১৩ ২:১০ অপরাহ্ণ

barguna-mapমো. মোস্তাফিজুর রহমান, বেতাগী (বরগুনা) : বেতাগীতে ২ হাজার ২শ ৮৩ জন কোমলমতি পরীক্ষার্থীর অংশগ্রহণে জেএসসি ও জেডিসি পরীক্ষা শনিবার বিকেলে নকলমুক্ত ও শান্তিপূর্নভাবে শেষ হয়েছে।
জানা যায়, উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় জেএসসিতে বেতাগী হাইস্কুলে ১ হাজার ৯৪, চান্দখালী কদভানু বালিকা বিদ্যালয় ৭শ ৩৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় জেডিসিতে বেতাগী সালেহিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ২শ ৬৬ জন ও করুনা মোকামিয়া মাদ্রাসা কেন্দ্রে ১শ ৮৫ জন পরীক্ষার্থী উদ্বেগ, উৎকন্ঠা আর আতংকের মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করে। বেতাগী সালেহিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব অধ্যক্ষ আবদুল মোতালেব জানান, রাজনৈতিক অস্থিরতা, টানা হরতালের কারণে পরীক্ষা শুরুর প্রথমে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই পরীক্ষা শেষ হয়েছে। বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন,‘চরম হতাশার মধ্যে ছিলাম পরীক্ষাগুলো সঠিকভাবে দিতে পারবো কিনা শেষ অবধি ভাল ভালই দিতে পেরেছি।’ তবে একাধিক অভিভাবক সরাসরি ও মুঠোফোনে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার সময় ২ বার পরিবর্তন হওয়ায় ফলাফল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!