মোস্তাফিজুর রহমান,বেতাগী (বরগুনা) : বরগুনা-২ ( বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের উপ-নির্বাচনে নির্বাচিত হওয়ার দের মাস যেতে না যেতেই সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন কে নিয়ে বেতাগীতে শুরু হয়েছে আলোচনার ঝড়। গত এক সপ্তাহ ধরে তাকে নিয়ে বাক-বিতান্ডায় ব্যস্ত এখানকার উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতা-কর্মিরা।আলোচনায় অবাঞ্চিত ঘোষনা ও প্রতিহত করার প্রস্তাবনাও আসছে।তবে এ বিষয় পক্ষে-বিপক্ষে মতামত থাকলেও রিমন বিরোধী শিবিরের পাল্লাই ভারী।
দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন কেন্দ্র করে এ বির্তকের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা মনে করছে।এ নিয়ে দু‘দফায় দলের সভা অনুষ্ঠিত হলেও সাংগঠনিক রায়ে তাকে লঘু না কোন ধরনের শাস্তি দেওয়া হবে, না হবে না নেতৃবৃন্দ তাঁকিয়ে আছেন জেলা আওয়ামীলীগের দিকে।
সদর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সান্ধ্যকালীন বাসভবনে পৃথক ভাবে অনুষ্ঠিত সভায় বরগুনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রফেসর ড.এম আবুল হোসেন সিকদার,বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম গোলাম কবির,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী নফিছুর রহমান চুন্নু, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, ইউসুফ আলী শরীফ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক খান,সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খ.ম.ফাহরিয়া সংগ্রাম আমিনুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাদীসুর রহমান পান্না,উপজেলা মৎসলীগের সভাপতি আব্দুস সোবাহান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান স্বপন, কৃষক লীগের আহবায়ক সেলিম আহম্মেদ, শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মন্টু,যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম পিন্টু ও ছাএলীগের সভাপতি মাহাদুল হাসান মোহসীন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ ছাড়াও ক্ষুব্দ নেতৃবৃন্দ বলেন,বরগুনা জেলায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সমাবেশে বেতাগীর অংশগ্রহনকারী নেতা-কর্মিদের অবমুল্যায়নসহ সংসদ সদস্য মহোদয়ের সাম্প্রতিক সময়ে নেতাকর্মিদের সাথে যে সব আচরন করেছেন তা কোনভাবেই মেনে নেওয়া যায়না।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খ.ম.ফাহরিয়া সংগ্রাম আমিনুল এ প্রতিবেদককে বলেন, মুক্তিযোদ্ধা স্বপক্ষ শক্তিদের সহ্য না করাসহ একাধিক অভিযোগে শওকত হাচানুর রহমান রিমন কে বেতাগীতে অবাঞ্চিত ঘোষনা করার প্রস্তাবনা দিয়েছি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক খান বলেন,‘সভায় নানা ধরনের আলোচনা হয়েছে।তবে এ বিষয় বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সময় নিয়েছেন।আমরা সে দিকে তাকিয়ে আছি।’
এ সব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন মুঠো ফোনে বলেন,‘ কোন নেতা-কর্মিকে অবমুল্যায়নের প্রশ্নই আসেনা।আমার ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি মহলের পক্ষ থেকে এসব মিথ্যা আভিযোগ আনা হয়েছে।’




