ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে প্রকাশ্যে পৌর কাউন্সিলরকে জুতাপেটা করলেন সুইপার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০১৩ ১:৩৬ অপরাহ্ণ

Rajshahi_District_Map_Bangladesh-61ইমরান হোসাইন, তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে নকল বিয়ে করার কারণে পৌর কাউন্সিলরকে প্রকাশ্যে জুতাপেটা করলেন এক নারী সুইপার। ওই ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর শুক্রবার সকালে তানোর পৌর এলাকার তালন্দ বাজারে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।
জানা যায়, উপজেলার তালন্দ কালেজপাড়া গ্রামের শ্যামলী নামের এক সুইপার শুক্রবার সকালে তালন্দ বাজারে তানোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পিয়ারুল হককে দেখতে পেয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে জুতা খুলে পিটাতে এগিয়ে যায়। এসময় কাউন্সিলর বাঁধা দিতে গেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে উপস্থিত লোকজন এগিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
এ নিয়ে শ্যামলী জানান, কাউন্সিলর পিয়ারুল হক তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতারণা করে নকল বিয়ের কাগজ করে দেন তাকে। বিষয়টি পরে জানতে পেয়ে তাকে স্ত্রীর মর্যাদা দেয়ার অনুরোধ করা হলেও বিষয়টি নিয়ে কাউন্সিলর কালক্ষেপণ করে আসছেন। ওই অবস্থায় শুক্রবার সকালে কাউন্সিলর পিয়ারুলকে দেখে তার রাগ সহ্য না হওয়ায় লোকজনের সামনে কাউন্সিলরকে জুতা দিয়ে পিটিয়েছে।
এ বিষয়ে কাউন্সিলর পিয়ারুল হকের মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, শ্যমলী নামের মেয়েটি তার সঙ্গে প্রায় সময় দূর্ব্যবহার করে আসছিল। শুক্রবার সকালে তাকে তালন্দ বাজারের চায়ের দোকানে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে তাকে পেটানোর জন্য পায়ের জুতা দেখানো হয়। তবে, জুতা দিয়ে তাকে পেটানো হয়নি। শ্যামলী নামের মেয়েটি কোন একটি কুচক্র মহলের ইন্ধনে তার সুনাম ক্ষুন্ন করতে লোকসমাজে তাকে বারবার অপমান করে আসছেন বলে দাবি করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!