নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি-জামায়াত। ২২ নভেম্বর শুক্রবার বিকেলে বিএনপির একটি মিছিলটি রহনপুর ডাকবাংলো মোড় থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রহনপুর খোয়ারমোড়ে পথ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুল¬াহ আহম্মদ, জেলা বিএনপির সদস্য এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি প্রমূখ। এছাড়া গোমস্তাপুর ইউনিয়নের বিএনপি জামায়াত সন্ধায় গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি মিছিল বের করে গোমস্তাপুর বাসষ্ট্রান্ডে পথসভা করে। এ সময় বক্তব্য উপজেলা জামায়াতের সেক্রেটারী তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর ইউপি বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, গোমস্তাপুর ইউপি জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান, জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহ্বায়ক সোহেল রানা আর্জেন্ট প্রমূখ।




