দৌলতখান (ভোলা) সংবাদদাতা: দখিন জোন কোষ্টগার্ড ভোলার দৌলতখান থেকে ছয় ব্যারেল চোরাই জ্বাালানী তৈল উদ্বার করেছে। ২১নভেম্বর রাত ৯টায় কোষ্টগার্ডের ল্যাফটেনেন্ট মাহামুদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ তৈল আটক করা হয়। কোষ্টগার্ড সুত্রে জানা যায়, চট্্রগ্্রাম-ঢাকা নৌপথে চলাচল কারী তৈল বাহী জাহাজ থেকে এ সব তৈল ট্রলার যোগে নামিয়ে থানা সংলঘœ বটতলা ঘাট দিয়ে পাচার হচেছ। এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে চোরকারবারীরা সিংহভাগ তেল অন্যত্র সরিয়ে নিলেও ৬ ব্যারেল তেল নিতে স্বক্ষম হয়নি। পরবর্তীতে কোষ্টগার্ড এসে এসকল তেল আটক করে থানায় সোপার্দ করে। উল্লেখ্য ১২ ই নভেম্বর কোষ্টগার্ড ওই এলাকাথেকে চোরাকারবারীদের ব্যাবহারকৃত একটি ট্রলার আটক করে থানায় সোপার্দ করেছিল।




