ads

সোমবার , ৩ আগস্ট ২০২০ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত : আহত ২

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩, ২০২০ ১২:১৮ পূর্বাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে সাজেদুল (১৫) নামে এক কিশোর। আহত হয়েছে আরও ২ কিশোর। এর মধ্যে গুরুতর আহত ফাইজুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২ আগস্ট রবিবার ঈদের দ্বিতীয় দিন বিকেলে উপজেলার নন্নী ঈদগাহ মাঠ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদুল নালিতাবাড়ী পৌর শহরের ৬নং ওয়ার্ডের গোবিন্দনগর মহল্লার মজিবরের ছেলে। আহত দুই কিশোরও একই মহল্লার।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার বিকেল ৪টার দিকে নন্নী-তিনানী রোড দিয়ে একটি মোটরসাইকেলে করে কিশোর ৩ বন্ধু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ইকোপার্কের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নন্নী ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছলে একটি অটোবাইককে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। ওইসময় দ্রুতগতির মোটরসাইকেলটি তিন বন্ধুসহ ঈদগাহ মাঠের বাউন্ডারির দেয়ালে আঘাত লাগে ও তারা ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুল নিহত হয়। আহত হয় সাথে থাকা অপর দুই কিশোর। তবে গুরুতর আহত ফাইজুরকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!