নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদরের পলাশবাড়িতে বালুবাহী ট্রাক্টরের সাথে অটোরিকশার সংঘর্ষে মেঘনা নামের আট বছরের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। রবিবার নীলফামারী- ডোমার সড়কের পলাশবাড়িতে এ দুর্ঘনাটি ঘটে। মেঘনা সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সিংদই গ্রামের মমিনুর রহমানের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশবাড়ির হরতকিতলা থেকে ছেড়ে আসা অটোরিকশাটি কয়েকজন যাত্রী নিয়ে খোকশাবাড়ি যাওয়ার সময় পথে পলাশবাড়ি উচ্চ বিদ্যালয় মোড় নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মেঘনা মারা যায়। এসময় অটোরিকশার যাত্রী মেঘনার দাদা ফজর আলী (৫৫), দাদী ময়না বেগম (৫০), মা সুমি বেগম (২৫) ও মেঘনার বড় ভাই রাকিব হোসেন (১২) এবং অটোরিকশার চালক আবুল কালাম (৩৫) আহত হন। ঘাতক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে।
সৈয়দপুরে মাদ্রাসা ছাত্র বলাৎকারের অভিযোগে মুয়াজ্জিন আটক

নীলফামারীর সৈয়দপুরে মাদ্রাসা ছাত্র (৯) কে বলাৎকারের অভিযোগে এক মুয়াজ্জিন কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। আটক ওই মুয়াজ্জিনিরে নাম সানি (১৯)। সে সৈয়দপুর টেকনিক্যালপাড়াস্থ মসজিদের মুয়াজ্জিন। পুলিশ জানায়, রবিবার দুপুর একটার দিকে মসজিদের পাশে ওই মুয়াজ্জিন টেকনিক্যালপাড়ার এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মুয়াজ্জিন সানিকে মসজিদের ভিতরে তালাবদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটক মুয়াজ্জিন সানি পুরো ঘটনাটি সাজানো নাটক বলে জানিয়েছে।
কিশোরীগঞ্জে দুই জন প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা
নীলফামারীর কিশোরীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে দুই জন প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। কিশোরীগঞ্জ বাজার এলাকায় রবিবার বিকেলে নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে উপজেলা পরিষদের চেয়ারম্রান প্রার্থী রাজ্জাকুল ইসলাম রাজার ৫ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানার ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মির্জা নাহিদ হাসান।
সেরা দশে সৈয়দপুরের আকমল সরকার রাজু

প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ জ্যোø প্লাবন। এ গ্রন্থের সেরা ১০ কাব্য ও লেখককে পুরস্কৃত করা হয়েছে রবিবার রংপুর টাউন হলে। ভারত- বাংলাদেশের ৯৯ জন কবি ও লেখকদের মধ্যে ১০ জন সেরা লেখক ও কবিকে নির্বাচিত করা হয়। নির্বাচিত কবির তালিকায় স্থান পেয়েছেন সৈয়দপুরের কৃতি সন্তান কথা সাহিত্যিক আকমল সরকার রাজু। রবিবার গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সেরা কবিদের ক্রেষ্ট ও সনদপত্র দেযা হয়। বই মেলাকে ঘিরে শিল্পকলা একাডেমীর এ উৎসব শুরু হয় গত ১৮ ফেব্র“য়ারি এবং চলবে ২৫ ফেব্র“য়ারি পর্যন্ত। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলওয়ার বখ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিযাত্রিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কথা সাহিত্যিক অ্যাডভোকেট এমএ বাশার।




