ঝালকাঠি প্রতিনিধি : আজ ২৩ নভেম্বর শনিবার। ১৯৭১ সালের এই দিনে বরিশাল বিভাগের ৯নং সেক্টরের মধ্যে ঝালকাঠির রাজাপুর থানা সর্বপ্রথম পাকিস্তানী হানাদার মুক্ত হয়। ৯নং সেক্টরের মধ্যে সর্ব প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় রাজাপুরে। পাকিস্তানী হানাদার বাহিনীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধারা রাতভর যুদ্ধের পরে হানাদার বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের কাছে আতœসমর্পণ করে। শত্র“মুক্ত হয় রাজাপুর থানা। বন্ধ হয় গনহত্যা ১৯৭১ সালের ২২ নভেম্বর সন্ধ্যা পর থেকে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর আস্তানায় আক্রমন চালায়, শুরু হয় গুলি-পাল্টা গুলি। ২৩ নভেম্বর ভোররাত ৪ টার দিকে পাকহানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আতœসর্মপন করতে বাধ্য হয়। ওই দিনের যুদ্ধে শহীদ হন আবদুর রহমান, আব্দুর রাজ্জাক এবং গুরুতর আহত হন মো. হোসেন আলীসহ কমপক্ষে ২০ জন মুক্তিযোদ্ধা। সে দিনের ওই যুদ্ধে ৩ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। এ যুদ্ধে নেতৃত্ব দেন ৯নং সেক্টরের অন্যতম সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মুহাম্মাদ শাহজাহান ওমর। এ যুদ্ধে পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হন তিনি।




